দলীয় এমপির ব্যক্তিগত ভিডিও: দিনভর আলোচনার পর জামায়াতের বিবৃতি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংসদ সদস্য। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।
