রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কী পদক্ষেপ নিতে যাচ্ছে ডিএমপি?
রাজধানীর আরো ১০২টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ৬ মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে অভিযান শুরু করবে সংস্থাটি।
