খলিল আল-হাইয়ার জয় কি হামাসের নতুন অধ্যায়ের সূচনা?
অবশেষে নতুন নেতা পেল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন তারই ডেপুটি খলিল আল-হাইয়া। ভোটে হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান খালেদ মেশালকে বড় ব্যবধানে হারিয়ে নতুন শীর্ষ নেতা নির্বাচিত হন তিনি। এর মাধ্যমে প্রায় দুই বছর ধরে নেতৃত্ব শূন্যতা কাটল হামাসের।
