সরকারি-বেসরকারিভাবে হজে যেতে কত লাগবে?
সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারিভাবে পালনে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। ২১ জুলাই আগামী বছরের পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তা ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
