রেলপথ অবরোধ করে কী দাবি জানাল রাবি শিক্ষার্থীরা?
বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়া টাকা নেওয়ার প্রতিবাদ করায় ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে টিটিই এর বিরুদ্ধে। ২০ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহী অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনে সিরাজগঞ্জ এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।
