কানাডাকে চাপে ফেলতেই কি ট্রাম্পের ৫০% শুল্ক?
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য যুদ্ধ এবার নিল এক চরম মোড়। কানাডিয়ান পণ্যের ওপর ৫০ শতাংশ বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ি, দুগ্ধজাত পণ্য এবং আমেরিকান অ্যালকোহলের ওপর কানাডার তথাকথিত "অসম আচরণের" প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটনের এই কঠোর পদক্ষেপ। এই নতুন শুল্কের তালিকায় ওয়াইন, হকি স্টিকের মতো দৈনন্দিন সামগ্রী থেকে শুরু করে শিল্পজাত পণ্য সিমেন্টও অন্তর্ভুক্ত রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো- জ্বালানি শক্তি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছ আপাতত এই শুল্কের বাইরে থাকছে।
