মার্কিন যুদ্ধজাহাজে হামলা না করার পেছনে ইরানের কৌশল কী?
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে এক অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ কৌশল বেছে নিয়েছে ইরান। তেহরানের ওপর মার্কিন হামলা বাড়ার সাথে সাথে, তারাও পাল্টা জবাব দিচ্ছে ঠিকই, তবে অবাক করার মতো বিষয় হলো; তারা হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর সামরিক ও বেসামরিক অবকাঠামো।
