তদন্ত রিপোর্ট উপেক্ষা করে আবারও মাইলস্টোনে নতুন ভবন?
২০২৫ সালের ২১ জুলাই... স্কুল ভবনে আছড়ে পড়ে উড়োজাহাজ। ছোট শিশুদের পুড়ে যাওয়া নিথর দেহ, বাবা-মায়ের আত্মচিৎকারের দিনটি, স্মৃতিতে এখনও জ্বলজ্বলে। একটি মহাপতঙ্গই কেড়ে নেয় মাইলস্টোনের ২৮ শিশুর প্রাণ। সে ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ পাইলটসহ প্রাণ হারায় মোট ৩৬ জন। ওই ঘটনার তদন্ত প্রতিবেদনে স্কুল ভবন অন্যত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে। কিন্তু সেটি উপেক্ষা একই স্থানে ১০ তলা ভবন নির্মাণ করছে স্কুল কর্তৃপক্ষ।
