শ্রমবাজারের জট খুলতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারই কি যথেষ্ট?
মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের সাথে জড়িত থাকার দায়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। লাইসেন্স বাতিলের এই উদ্যোগ দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে কী ভূমিকা রাখবে? শ্রমবাজারটি সিন্ডিকেটমুক্ত করতে করণীয় কী এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
