৪৮ ঘণ্টার বৃষ্টিতে ঢাকায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলেও এই সতর্কবার্তায় জানানো হয়েছে।
