ওষুধের দাম নির্ধারণে জটিলতা, কী ক্ষতি?
দেশের ওষুধের দাম ঠিক করা নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। এ কারণে নতুন ওষুধ- এমনকি জীবনরক্ষাকারী অনেক ওষুধও বাজারে আনা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে রোগীরা আধুনিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে বড় ধাক্কার মুখে পড়েছে ওষুধশিল্প। প্রায় দুই বছর ধরে চলা এই জটিলতায় ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর কোটি কোটি টাকার বিনিয়োগ আটকে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
