কেন চাপের মুখে রাশিয়ার অর্থনীতি?
ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বারবার মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকায় মানুষ অনলাইন ব্যাংকিং কম করছেন, বাড়িয়ে দিয়েছেন নগদ লেনদেন। এর ফলে রাশিয়াজুড়ে ব্যাপক হারে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাচ্ছে।
