ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের অসমাপ্ত স্বপ্ন
১৯৮৫ সালে প্রায় ১৬ একর জমির ওপর ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। ৩শ কোটি টাকা খরচ করে হাসপাতাল নির্মাণ করা হলেও মালিকের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় কার্যক্রম। ফলে ৪০ বছরে এই হাসপাতালে দেখা হয়নি কোন রোগি।
