গ্রুপের একটি কোম্পানির খেলাপির দায় কেন অন্যরা নেবে?
দেশবন্ধু গ্রুপ ব্যাংক থেকে ঋণ নিয়েছে ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে শোধ করেছে ১৩ হাজার কোটি টাকা। আর ব্যাংকের আসল পাওনা ১,২৪৯ কোটি টাকা। টিবিএসকে এসব তথ্য জানিয়েছেন, গ্রুপটির চেয়ারম্যান গোলাম মোস্তফা। তার মতে, এত টাকা পরিশোধ করেও সরকার চিনি রপ্তানি বন্ধ করে দেওয়ায় একটি ব্যাংক তাদেরকে খেলাপি হিসেবে চিহ্নিত করে। ফলে তাদের গ্রুপের অন্য কোম্পানিগুলোও খেলাপি হয়ে পড়ে। যা এক ধরণের জুলুম বলে মনে করেন, গ্রুপটির চেয়ারম্যান। এ বিষয়ে বিস্তারিত জানতে 'টিবিএস স্পেশাল' অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
