সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে কেন দুদক?
পলাতক সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। ১৯ জুলাই সকালে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান ২ এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায় ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা।
