জর্ডানে দুই মার্কিন সেনা নিহত; ইরানে ট্রাম্পের নতুন সর্বাত্মক হামলা
জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পরপর, ইরানে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড- সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পূর্ব উপকূলীয় সময় সন্ধ্যা ৬টায় এই হামলা শুরু হয়। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য দুটি- প্রথমত, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। আর দ্বিতীয়ত, মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসি বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়া।
