নিউইর্য়কের ফ্যানাটিক ফেস্টে তারকা খেলোয়াড়দের মিলনমেলা
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ও স্পেনের কোচ-অধিনায়করা মুখোমুখি হলেন নিউইয়র্কের ফ্যানাটিকস ফেস্টে। বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা উপস্থিত ছিলেন সেখানে। উপস্থিত ছিলেন সাতবারের সুপার বোলজয়ী কিংবদন্তি টম ব্র্যাডি, সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং পুরুষ বাস্কেটবলে চারবারের অলিম্পিক স্বর্ণজয়ী কেভিন ডুরান্ট। কিন্তু সব বড় তারকাদেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি।
