৫ মাস পূর্তিতে কোন কোন ক্ষেত্রে সাফল্য দেখছে সরকার?
বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনেই বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ১৮ জুলাই বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
