নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ নিয়ে কী বললেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব?
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ সরকার একসঙ্গে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। ১৮ জুলাই বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে তিনি বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী।
