বন্ধ-খোলার চক্রে কারখানা: স্বস্তি নেই জ্বালানি সংকটে!
গত ছয় মাসে দেশের ১শ' টিরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, ব্যাপক কর্মী ছাঁটাই হয়েছে আরও অন্তত ৫০টিতে। এতে চাকরি হারিয়েছেন ১ লাখ ৮০ হাজার কর্মী। তবে কারখানা বন্ধের এই হিড়িকের মধ্যেও ৭০টি নতুন কারখানা হয়েছে। যেখানে কর্মসংস্থান হয়েছে ৬০ হাজার মানুষের। পোশাক শিল্পে কারখানা বন্ধ-খোলার এই চক্রকে আরও জটিল করে তুলেছে ভয়াবহ জ্বালানি সংকট। এই সংকট চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক কারখানা বন্ধ হওয়ার শঙ্কা করছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানতে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
