বিশ্বকাপ ট্রফির ‘ফার্স্ট ক্লাস’ ভ্রমণ
এক মাসের বেশি সময় ধরে যে ট্রফির জন্য সর্বস্ব উজাড় করে লড়ছে ৪৮টি দল; অবশেষে সেই সোনালি রঙা ট্রফির দেখা মিলতে যাচ্ছে ১৯ জুলাই। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে হাজির হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি। যাকে উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলাররা।
