মাঠে ফুটবল; অন্তরালে কী চলছে?
৩ দেশ, ৪৮ দল, ১০৪ ম্যাচ; সব মিলিয়ে বিশাল এক আয়োজন। ২০২৬ বিশ্বকাপ কেবল ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টই নয়; সবচেয়ে বড় অর্থনৈতিক আয়োজনও বটে। বিশাল এই আয়োজন ঘিরেই লাফিয়ে বাড়ছে অর্থ প্রবাহ। ১৯ জুলাইয়ের ফাইনালে মেসি-লামিল ইয়ামালরা যখন বলের পেছনে ছুটবেন; তখন মাঠের বাইরে চলবে ভিন্ন এক হিসেব। এই হিসেব পকেট ভরার। চলুন সেই হিসেবই মিলিয়ে আসা যাক। জেনে আসা যাক- বিশ্বকাপের টাকার খেলায় কার পকেট ভারি হলো?
