শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধে ভারতের পরিকল্পনা কী?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের আবেদনটি বিদ্যমান আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হচ্ছে। ১৭ জুলাই নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের অনুরোধ পাওয়া গেছে এবং সেটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।
