তদন্তই শেষ হয়নি জুলাইয়ের ৮৬ ভাগ মামলার
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় হত্যা মামলা হয়েছিল ৭৯৯টি। প্রমাণ পাওয়ায় অভিযোগপত্র দেওয়া হয়েছে ৬৩টি মামলায়। এসব মামলায় মোট আসামি ৩ লাখ ২৭ হাজার ৮৪১ জন। মামলাগুলো তদন্ত করছে বিভিন্ন থানা, পিবিআই, সিআইডি, এটিইউ ও ডিবি। মামলা তদন্তে নানা জটিলতার মুখে পুলিশ। বাদী না পাওয়া, মিথ্যা অভিযোগ, গণহারে আসামি করাসহ নানা জটিলতা।
