ইন্দোনেশিয়ায় কি মাটির ঘর জনপ্রিয় হচ্ছে?
মাটির ঘর বানাতে খরচ কম। পরিবেশের জন্যও ভালো। গরমে ঠান্ডা, শীতে উষ্ণ রাখা সহজ। চাইলে ভূমিকম্পেও যাতে টিকে থাকে সেই মতো বানানো যায়। বিদেশে কাজের অভিজ্ঞতা ও নিজের বাড়ি বানাতে গিয়ে অর্জন করা জ্ঞান, এই দুটো মিলিয়ে ব্যবসা শুরু করেছেন ইন্দোনেশিয়ার এক তরুণ। নিজে ঘর বানানোর পাশাপাশি অন্যদেশ প্রশিক্ষণও দেন তিনি।
