চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতা; এড়িয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ
টানা বৃষ্টিতে জলাবদ্ধতা কবলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ইয়ার্ড। পানিতে নষ্ট হয়েছে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ও রপ্তানিযোগ্য পণ্য। ব্যবসায়ীদের অভিযোগ, কোটি টাকার ক্ষতি হলেও 'অ্যাক্ট অব গড' উল্লেখ করে দায় এড়িয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
