শিক্ষার মান ক্ষুণ্ণ হয় এমন কিছু অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল 'ঘোলা পানিতে মাছ শিকার' করতে চাইছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৬ জুলাই দুপুরে সচিবালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
