ল্যাবে মানুষের অন্ত্র বানানোর চেষ্টা চলছে কেন?
নতুন ওষুধ পরীক্ষার জন্য কি এখনও প্রাণীর ওপর নির্ভর করতে হবে? চেক প্রজাতন্ত্রের বিজ্ঞানীরা ল্যাবেই মানুষের অন্ত্রের একটা মডেল বানাচ্ছেন৷ সফল হলে, এই মডেলেই পরীক্ষা করা যাবে নতুন ওষুধ৷ ফলে চিকিৎসা হতে পারে আরও নির্ভরযোগ্য, আর গবেষণা আরও নৈতিক৷ ভবিষ্যতে ওষুধ পরীক্ষার ধরনটাই বদলে যেতে পারে৷
