বাজেট অধিবেশনের সমাপনীতে কী বললেন প্রধানমন্ত্রী?
শহীদদের প্রত্যাশিত দেশ গড়তে ধনী-গরীব কোনও বৈষম্য থাকবে না। চরমপন্থা ও উগ্রবাদের কোনও ঠাঁই দেশে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উগ্রবাদ ও চরমপন্থা রুখতে বিরোধী দলের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। ১৫ জুলাই বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সরকার প্রধান এমন মন্তব্য করেন।
