কবে ইরাক ছাড়ছেন সব মার্কিন সেনা?
দীর্ঘ ২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা। এমন ঘোষণাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তিনি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব সেনা ইরাক ছাড়বে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তিনি বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনারা ইরাক ছেড়ে গেলেও মার্কিন কোম্পানিগুলো ইরাকে থাকবে।
