নীলফামারীর প্রত্যন্ত গ্রামে কফি চাষে নীরব বিপ্লব
নীলফামারীর প্রত্যন্ত গ্রামে কফি চাষ ও নিজস্ব বিপণনে চমক দেখিয়েছেন খাদিজা বেগম। একসময়ের সাধারণ গৃহিণী থেকে আজ তিনি বিকল্প কৃষির অনন্য রোল মডেল। এই সাফল্য তাঁকে নিয়ে গেছে বেগম রোকেয়া পদকের মনোনয়নের সারিতে।
