জাপানে নারীদের সম্রাট হওয়া নিষিদ্ধ কেন?
জাপান হয়তো তার ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছে। কিন্তু যে রাজপরিবারকে দেশটির ঐক্যের প্রতীক মনে করা হয়, সেখানে নারীদের সম্রাজ্ঞী হওয়ার পথ দিন দিন আরও বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র এখন এক তীব্র অস্তিত্ব সংকটের মুখোমুখি। ক্রিস্যান্থেমাম সিংহাসনের জন্য এখন মাত্র তিনজন পুরুষ উত্তরাধিকারী অবশিষ্ট আছেন- যার মধ্যে দুজনের বয়সই ৬০ বছরের বেশি। আর মাত্র একজন তরুণের ওপর টিকে আছে পুরো রাজবংশের ভবিষ্যৎ।
