ট্রাম্পের নতুন কৌশলও ব্যর্থ; ইরান যুদ্ধের শেষ কোথায়?
ইরান যুদ্ধ কি শেষ হওয়ার পথে, নাকি আরও ভয়ংকর এক অধ্যায়ের দিকে এগোচ্ছে? মাত্র এক মাস আগেও মনে হচ্ছিল, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক হয়তো দীর্ঘ সংঘাতের অবসানের পথ খুলে দেবে। কিন্তু হঠাৎ করেই বদলে যায় সব হিসাব। একদিনের ব্যবধানে নিজের ঘোষিত নীতি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ভেঙে আবার শুরু হয় হামলা-পাল্টা হামলা। হরমুজ প্রণালিতে ফের দেখা দেয় উত্তেজনা, লাফিয়ে বাড়ে তেলের দাম। প্রশ্ন উঠেছে, এটি কি নতুন কোনো কৌশল, নাকি এমন এক যুদ্ধের ইঙ্গিত, যার শেষ এখনো কারও জানা নেই?
