শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় রাস্তা অবরোধ শিক্ষার্থীদের
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ১৫ জুলাই দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। পরে সড়ক অবরোধ করে। এতে ঢাকামূখী যান ও গাজীপুর মুখি যান চলাচল বন্ধ হয়ে যায়।
