হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
সরকারি শর্ত ভঙ্গ করে আশ্রয়ণ প্রকল্পের একেবারে পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের বসতভিটা।
