ইউরোপের দুই পরাশক্তির মহারণ
ফুটবলের মহামঞ্চে মুখোমুখি ইউরোপের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী—লে ব্লু ও লা রোহা। একদিকে ফ্রান্সের শক্তি, গতি ও তারকাখচিত আক্রমণভাগ; অন্যদিকে স্পেনের নিখুঁত পাসিং, দখলভিত্তিক ফুটবল ও নতুন প্রজন্মের আত্মবিশ্বাস। এখন পর্যন্ত অপরাজিত ফ্রান্স কি স্পেনের স্বপ্নযাত্রা থামিয়ে দেবে, নাকি লা রোহা ভেঙে দেবে লে ব্লুর ফাইনালের আশা?
