চীনের করিডোর প্রস্তাব: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি?
সংবিধান সংশোধন নিয়ে মুখোমুখি অবস্থানে সরকারি দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াত। সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠন নিয়ে ১৩ জুলাই ওয়াক আউট করেন বিরোধী দলের সদস্যারা। এ অবস্থায় দেশের রাজনীতি কি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে? অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় চীন-মিয়ানমার-বাংলাদেশ মিলে 'অর্থনৈতিক করিডর' করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এতে বাংলাদেশের কী লাভ এবং কোনো ঝুঁকি আছে কি? এসব নিয়েই সাজানো হয়েছে আমাদের এবারের 'Zero-Sum Game' অনুষ্ঠান। অতিথি সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। সবাইকে পুরোটা দেখার আমন্ত্রণ।
