মানিক মিয়া অ্যাভিনিউতে উত্তেজনা কী নিয়ে?
সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়া শুরু হয়। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে প্রবেশ করার সময়ও তাদের লাঠিপেটার অভিযোগ ওঠে।
