সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: রায় নিয়ে কী বলছেন আইনজীবীরা
২০২০ সালে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৬ বছর পর রায় দিয়েছেন আদালত। ১৪ জুলাই সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায়ে একজনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
