ট্রিলিয়নিয়ার হতেই কি বিনিয়োগকারীদের বিপদে ফেললেন ইলন মাস্ক?
স্পেসএক্সের শেয়ার বিক্রি করে রাতারাতি ট্রিলিয়নিয়ার বনে গিয়েছিলেন প্রযুক্তি জায়ান্ট ইলন মাস্ক। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও বা প্রাথমিক শেয়ার বিক্রির রেকর্ড গড়ে হইচই ফেলে দিয়েছিলেন গোটা বিশ্বে। স্পেসএক্সের শেয়ার কিনতে তখন হুমড়ি খেয়ে পড়েছিল বিনিয়োগকারীরা। ১৩৫ ডলার মূল্যের শেয়ারের দাম গিয়ে ঠেকেছিল ২২৫ ডলারে। কিন্তু মাস না পেরোতেই শুরুর সেই উন্মাদনা হাওয়া। ধস নেমেছে স্পেসএক্সের শেয়ারে। উচ্চমূল্যে শেয়ার কিনে এখন পথে বসার উপক্রম বিনিয়োগকারীদের। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দ্রুত বদলে গেল পরিস্থিতি?
