এআই তৈরি ভুয়া চেহারা চিনতে কি প্রশিক্ষণ প্রয়োজন?
মনোবিজ্ঞানী ড. ক্লেয়ার সাদারল্যান্ড হাতে দুটি বড় ছবি ধরে আছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক একটি গবেষণার নেতৃত্ব দেওয়া একজন অস্ট্রেলীয় গবেষকের মুখ। অন্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ডিপফেক। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এতটাই দক্ষ হয়ে উঠেছে যে বাস্তব ও কৃত্রিমভাবে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। তাহলে উপায় কী? মানুষকে কি এমনভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, যাতে তারা বুঝতে পারে কোনটা আসল ছবি, আর কোনটা এআই-য়ের তৈরি? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন স্কটল্যান্ডের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ড. ক্লেয়ার সাদারল্যান্ড এবং তার অস্ট্রেলীয় সহকর্মীরাও।
