কুমিল্লায় হাসপাতালে পানি, ভোগান্তিতে রোগীরা
অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে কুমিল্লা জেনারেল হাসপাতালে। ইতোমধ্যেই বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে হাসপাতালের নিচতলা। এতে দুর্ভোগের কবলে পড়েছেন ভর্তি থাকা রোগীরা। এছাড়া হাসপাতালের মেঝেতে পানি প্রবেশ করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে নিদারুণ কষ্টের মধ্যে পড়েছেন রোগী ও সঙ্গে থাকা স্বজনরা।
