কেন স্থায়ীভাবে বেড়ে যেতে পারে তেলের দাম?
মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে পড়ায়, আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনা বাড়ায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। ১৩ জুলাই ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২৬ ডলারে পৌঁছেছে। গত জুনের পর এটিই সর্বোচ্চ দাম। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে ব্যারেলপ্রতি তেলের দাম ৮০ ডলারেরও বেশি হতে পারে।
