জলাবদ্ধতার নেপথ্যে কি ঢাকাবাসীই?
এই তো সেদিনও ভারী বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছিল ঢাকাবাসীর। কারো জন্য হয়তো দিনটা ছিল চা আর গরম পাকোড়ার, কিন্তু সিংহভাগ মানুষের জন্য এর মানে ছিল- অফিসে যাওয়ার জন্য মনে মনে সাঁতারের পোশাক তৈরি রাখা। প্রতি বর্ষায় ঢাকার রাস্তাগুলো যেন রূপ নেয় হাতিরঝিল লেকের একেকটা মিনি সংস্করণে। কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর এই একই দৃশ্য কেন দেখতে হয় আমাদের? কেন একটু বৃষ্টি হলেই ঢাকা পরিণত হয় সুইমিং পুলে?
