টানা বৃষ্টিতে ঢাকার প্রধান সড়কগুলো যেন এখন নদী
রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে। নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ নগরবাসী। আজ সকাল থেকে ছয় ঘণ্টায় রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও দুই দিন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
