মুষলধারে বৃষ্টি: রাজধানীতে কোমরপানি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ।
