নকলের সুযোগ না পেয়েই কি পরীক্ষার কেন্দ্রে হামলা?
দুপুর ১টা ১৫ মিনিট। আইসিটি বিষয়ের পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন ৮৮৪ জন এইচএসসি পরীক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শুরু করেন বিক্ষোভ। ভুয়া, ভুয়া স্লোগানে কলেজ প্রাঙ্গণে ডিম ও ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা।
