কিসের আশায় বিভক্ত লিবিয়াকে ঐক্যবদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র?
লিবিয়ার মরুভূমির নিচে লুকিয়ে আছে বিপুল তেলসম্পদ। আর সেই সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিয়েই এক দশকের বেশি সময় ধরে বিভক্ত দেশটি। বহু আন্তর্জাতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এবার নতুন এক সমঝোতার ছক নিয়ে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই পরিকল্পনা কি সত্যিই লিবিয়াকে এক করবে, নাকি ক্ষমতা ভাগাভাগির আড়ালে জন্ম দেবে নতুন বিতর্ক? দেশটির ভবিষ্যৎ নিয়ে এখন ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন।
