কেন ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দিলেন ট্রাম্প?
ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সংঘাত অবসানের লক্ষ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাতিল হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে দেয়া এক বক্তৃতায় তিনি জানান যে তেহরানের সঙ্গে তিনি আর কোনো ধরনের যোগাযোগ রাখতে চান না। একই সঙ্গে ইরানের নেতৃত্বকে 'অসুস্থ মানুষ' বলেও আখ্যা দিয়েছেন তিনি। সেক্ষেত্রে আবারো কী শুরু হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ? আর যুদ্ধে শুরু হলে কী হবে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
