ন্যাটোর নতুন পরিকল্পনায় কেন অস্বস্তিতে রাশিয়া?
ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাজ্যসহ ন্যাটোর ১২টি সদস্য দেশ। আগামী ১০ বছরে এ খাতে ব্যয় করা হবে ৩৭ বিলিয়ন পাউন্ড। ৭ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 'ডিপ প্রিসিশন স্ট্রাইক' নামে এই প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।
